ঢাকার কেরানীগঞ্জে রবিবার ১৩ জনের করোনা টেষ্টের রেজাল্ট পজেটিভ এসেছে। এ নিয়ে কেরানীগঞ্জে মোট কোভিড-১৯ শনাক্তের সংখ্যা দা&ড়ালো ৩০৭ জন । রবিবার রাতে এ তথ্য জানিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত।
মীর মোবারক হোসেন দিগন্ত আরও জানান, রবিবার উপজেলার জিনজিরা ইউনিয়নের মডেল টাউনে ৬৫ বছরের এক নারী, আমিরাবাগে এক পুরুষ (৪৩) এক নারী (৩৩), কসাইভিটায় ৪৫ বছরের এক লোক, রসুলপুরে এক পুরুষ (৩২), এছাড়া ঠিকানাবিহীন জিনজিরা ইউনিয়নের ৪ বছরের এক শিশু ও ১৬ বছরের এক কিশোরী , কেরানীগঞ্জ সার্কেল অফিসের একজন (২৬), কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র নার্স (৩১), তেঘরিয়ায় ২ জন র্যাব সদস্য, শাক্তা ইউনিয়নে এক পুরুষ (৬৫) এবং শুভাঢ্যা ইউনিয়নে মীরের বাগ এক নারীর (৩০) কোভিড ১৯ শনাক্ত হয় ।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, প্রশাসনের নির্দেশনা না মানায় কেরানীগঞ্জে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা । সামাজিক দূরত্ব না মেনে চললে কেরানীগঞ্জের অবস্থা হবে আরও ভয়াবহ। সবাইকে করোনা থেকে বাঁচতে হলে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৫ জন সুস্থ হয়েছেন।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এর পরে বাড়তে বাড়তে সংখ্যাটা ১০০ অতিক্রম করে গত ২৮ এপ্রিল। এরপরে ৩ মে করোনা আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়ায়। রবিবার ১০ মে তা ৩০০ অতিক্রম করল।
