মুন্সীগঞ্জে ২ ডাক্তার ৫ শিশুসহ ২৭ জনের করোনা শনাক্ত

আপডেট : ১২ মে ২০২০, ০১:৩৩ এএম

মুন্সীগঞ্জে গতকাল সোমবার দুই চিকিৎসকসহ নতুন করে আরও ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭২ জনে। তাদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। তাদের বয়স ২ বছর থেকে ১৩ বছরের মধ্যে।

বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন আবুল কালাম জানান, ২০২ জনের নমুনা থেকে জেলায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার সর্বোচ্চ ২০ জন। সদরের নতুন শনাক্তের তালিকায় রয়েছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের দুজন চিকিৎসক ও সিভিল সার্জন কার্যালয়ের দুই স্বাস্থ্যকর্মী। লৌহজং উপজেলায় ছয়জন ও শ্রীনগর উপজেলায় একজনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন জানান, জেলা সদরের সার্কিট হাউজসংলগ্ন এলাকার দুই বছরের এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। সদর উপজেলার রামপালে পাঁচ বছর ও নয় বছর এবং বাগেশ্বর গ্রামে ছয় বছরের এক শিশুর শরীরে করোনা শনাক্ত হয়। এ ছাড়া জেলার লৌহজং উপজেলার কারপাশা গ্রামের ১৩ বছরের এক শিশুর করোনা শনাক্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত