হোম কোয়ারেন্টাইনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

আপডেট : ১২ মে ২০২০, ০৯:০৫ পিএম

হোম কোয়ারেন্টাইনে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। পরিবারের এক সদস্যের করোনা শনাক্ত হওয়ায় তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানা গেছে।

ডিজিএইচএসের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ডা. আমিনুল হাসান বলেন, ‘তিনি সোমবার থেকে হোম কোয়ারেন্টাইনে আছেন। সম্প্রতি, তার পরিবারের একজনের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।’

মহাপরিচালকেরও করোনাভাইরাস পরীক্ষা করা হবে জানিয়ে ডা. আমিনুল বলেন, তিনি বাড়িতেই থাকবেন এবং বাড়ি থেকেই তার দায়িত্ব পালন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত