চট্টগ্রাম নগরীর এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন।
বুধবার সকাল পৌনে ৮টার দিকে ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হোসেন মুরাদ (৫০) মুন্সিপাড়া এলাকার নিজ বাড়িতে মারা যান।
এ বিষয়ে উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, ‘গত কয়েকদিন ধরে হোসেন মুরাদ ভাইয়ের জ্বর ছিল। রবিবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। কিন্তু পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। এর মধ্যে বুধবার সকালে তার প্রচণ্ড শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপর তিনি মারা যান।
তিনি আরও জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে স্থগিত হয়ে যাওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এবার উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন মো. হোসেন মুরাদ।
