চট্টগ্রামে চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু

আপডেট : ১৩ মে ২০২০, ০১:৪০ পিএম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি নগরীর পাচঁলাইশ থানার কাতালগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৭৬ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ‘বেসরকারি পার্কভিউ হাসপাতাল থেকে গত ৯ মে এই রোগীকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। উনি স্ট্রোক করেছিলেন। এছাড়া তিনি ডায়াবেটিসেও ভুগছিলেন। শুরু থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে বুধবার তার মৃত্যু হয়েছে।’

এই পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট ২৪ জন রোগী মারা গেছে। এদের মধ্যে গত মঙ্গলবার দুইজন নারী কয়েক ঘন্টার ব্যবধানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত