রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীসহ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের করোনা পরীক্ষায় ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করে জানান, ১২ জনের মধ্যে রংপুরের ৯ জন এবং কুড়িগ্রামের ৩ জন।
নতুন করে আক্রান্তরা হলেন, রমেক হাসপাতালের আনসার ক্যাম্পের ৩ সদস্য, হাসপাতালের এক লিফটম্যান (৩৭), নগরীর মুন্সিপাড়া এলাকার এক নারী (৪০), অপর নারী (৩৮) ও এক পুরুষ (৪২), গঙ্গাচড়া উপজেলার এক পুরুষ (৫৫), তারাগঞ্জ উপজেলার এক যুবক (২৪)
