সোনারগাঁয়ের শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মোবারক হোসেন স্মৃতি সংসদ-এর প্রতিষ্ঠাতা এরফান হোসেন দীপ।
বুধবার সকালে সোনারগাঁ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা ও ওসমান গনির কাছে ১০০ মুক্তিযোদ্ধা পরিবাররের জন্য ঈদের খাদ্য সামগ্রী এবং ১৩ জন মুক্তিযোদ্ধা কমান্ডারকে পাঞ্জাবীসহ বিভিন্ন ঈদ সামগ্রী প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ প্রয়াত মোবারক হোসেন স্মরণে প্রতিষ্ঠিত কল্যাণ ট্রাষ্ট মোবারক হোসেন স্মৃতি সংসদ এর পক্ষ থেকে এগুলো প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সদস্য আলেয়া আক্তার, রাবেয়া সুলতানা উর্মী, আমিনুল ইসলাম, বেলায়েত হোসেন, বিল্লাল হোসেন, মোবারক হোসেন স্মৃতি সংসদের আনিসুর রহমান রবিন, সদস্য মিঠু আহমেদ, সাইফুল ইসলাম সিফাত, বকুল হোসেন , রাসেল, নাহিদুল ইসলাম খোকন, দুলাল, সোহরাবসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
