রাজধানীর নিউ ইস্কাটনের একটি ভবনের ফ্ল্যাট থেকে আসাদ চৌধুরী লিটন (৪৬) নামে একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তার লাশ উদ্ধার করা হয়। লিটন আগে চট্টগ্রামের একটি বেসরকারি জাহাজ কোম্পানির ক্যাপ্টেন ছিলেন। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে লিটন মারা গেছেন।
রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, যে বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে, ওই বাসায় লিটন একাই থাকতেন। তার হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানা অসুখ ছিল।
