ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে ঢাকাফেরত ব্যক্তির মৃত্যু

আপডেট : ১৪ মে ২০২০, ০১:২৯ পিএম

ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে শ্বশুর বাড়িতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা থেকে আসা শুকুর আলী নামে এক ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে চিকিৎসার জন্য তাকে যশোরে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি বুধবার রাতেই মারা যান।

মৃত ব্যক্তি ওই উপজেলার চাপরাইল ঘোপপাড়া গ্রামের বাসিন্দা। তার জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট ছিল।

এছাড়া তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তিনি ঢাকাতে একটি মার্কেটের নৈশপ্রহরীর চাকরি করতেন।

কাশিপুর গ্রামের মৃত ব্যক্তির বড় ভাই খাইরুল ইসলাম জানান, বুধবার রাতে তিনি ঢাকা থেকে জ¦র-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তাদের বাসায় আসেন। তিনি আগে থেকেই ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

কালীগঞ্জ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. সুলতান আহমেদ জানান, করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত