বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা মহামারীতে খাদ্য সংকটে পড়া ময়মনসিংহের ৫০০ অসহায় মানুষের মাঝে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর পক্ষে ‘খাদ্যসামগ্রী উপহার’ বিতরণ করা হয়।
পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নে তললী নামাপাড়া ফুরকানিয়া মাদ্রাসা ও ঈদগাহ মাঠে বৃহস্পতিবার সকাল ১০টায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু জানান, দীর্ঘদিন আমরা ক্ষমতার বাইরে, এত নির্যাতন নিপীড়নের পরেও আল্লাহর রহমত, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা আর আমাদের নেতা-কর্মীদের আন্তরিক চেষ্টায় আমার উছিলায় ক্ষুধার্ত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছানোর মহৎ কাজটি এগিয়ে চলছে। মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই আমরা রাজনীতি করি।
আক্তারুজ্জামান বাচ্চু বলেন, আমার এ সামান্য উদ্যোগ সফল করতে গফরগাঁও ও পাগলা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেসব নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
তিনি বলেন, করোনা মহামারী যতদিন থাকবে আমাদের মানবিক প্রয়াস যেন অব্যাহত রাখতে পারি সেজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই ।
খাদ্যসামগ্রী উপহার বিতরণের সময় গফরগাঁও উপজেলা বিএনপি নেতা আবু সাঈদ মাস্টার, আতিকুল ঈসলাম বাবুল, পাগলা থানা বিএনপি নেতা আমির হোসেন খান মেম্বার, আমিনুল ইসলাম বাবুল, মিজানুর রহমান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
