নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নে ধানের বোঝা বহন করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রবিউল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কৈলাটী ইউনিয়নের পাই পুকরিয়া গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কিশোর একই গ্রামের আদম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রবিউল তাদের বাড়ির সামনের জমিতে ধান কাটতে যায়। বিকেলে কাটা ধানের বোঝা নিয়ে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে রবিউল ঢলে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
পরে স্থানীয় পল্লী চিকিৎসককে রবিউলকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব বজ্রপাতে রবিউলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
