ব্যবসায়ী আক্রান্ত

পটুয়াখালীতে ২৫ বাড়ি লকডাউন, শহরের দোকানপাট বন্ধ

আপডেট : ১৫ মে ২০২০, ০২:২০ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে এক মাছ ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছেন। গত বুধবার রাত ১০টার দিকে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ওই ব্যক্তি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২। এর মধ্যে মারা গেছেন ৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। আর আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন।

বুধবার রাতেই আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ২৫টি বাড়ি লকডাউনসহ ওই এলাকায় প্রবেশের প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ফার্মেসি ছাড়া পৌর শহরের সব দোকানপাট আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমবায় সমিতি। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, করোনা আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারের সদস্যসহ কলাপাড়া হাসপাতালের চারজন চিকিৎসক, চারজন নার্স ও সাত কর্মচারীকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত