ছাগলনাইয়া উপজেলা

ভাইস চেয়ারম্যানসহ পরিবারের ৬ জন করোনা আক্রান্ত

আপডেট : ১৫ মে ২০২০, ০২:২২ এএম

ফেনীতে এক দিনে আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত বুধবার রাতে সিভিল সার্জন সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্তদের মধ্যে পাঁচ নারী ও দুজন পুরুষ। এদের মধ্যে একজন ফেনী সদরের ও ছয়জন ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা। ছাগলনাইয়ায় আক্রান্ত ছয়জন হলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যরা।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বুধবার ফেনী থেকে ৬৭ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। এর আগে পাঠানো নমুনা থেকে বুধবার ওই সাতজনের রিপোর্ট পজিটিভ আসে।

সূত্র আরও জানায়, বুধবার আক্রান্তদের সাতজনের মধ্যে একই পরিবারের ছয় সদস্য রয়েছেন। গত ৭ মে ছাগলনাইয়া উপজেলার এক জনপ্রতিনিধির পরিবারের চার নারী ও দুই পুরুষ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার তাদের রিপোর্ট পজিটিভ আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত