মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চারটি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটার প্রাণীগুলো অবমুক্ত করা হয়।
প্রাণীগুলোর মধ্যে ছিল- কোবরা সাপ, তক্ষক, মনসা সাপ ও বোড়াল। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব প্রাণী অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী সিনিয়র পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান, রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ভাস্কর চৌধুরী।
