নির্বাচনী এলাকায় ১০ হাজার মানুষকে ঈদ উপহার দিচ্ছেন আইনমন্ত্রী

আপডেট : ১৬ মে ২০২০, ০৭:৫৬ পিএম

কসবা ও আখাউড়া উপজেলার ১০ হাজার মানুষকে ঈদ উপহার দিচ্ছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

শুক্রবার বিকেলে কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নে এ ঈদ উপহার বিতরণের কাজ শুরু হয়।

আইনমন্ত্রীর পক্ষে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এসব ঈদ উপহার বিতরণ করেন।

ঈদ উপলক্ষে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ৪১ লাখ টাকা ব্যয়ে নিজের নির্বাচনী এলাকার মানুষের জন্য এসব শাড়ি-লুঙ্গিসহ বিভিন্ন পোশাক সামগ্রী বিতরণ করা হয়।

আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বলেন, আগামী সোমবার থেকে আখাউড়ায় ঈদ উপহারগুলো বিতরণ করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত