চোর সন্দেহে গণপিটুনিতে খেতমজুর নিহত

আপডেট : ১৭ মে ২০২০, ০১:২৯ এএম

ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের পাড়াশুরা এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে প্রশান্ত রায় (৪০) নামে এক খেতমজুর নিহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঘটনা ঘটে। নিহত প্রশান্ত গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পরেশ রায়ের ছেলে।

এলাকাবাসী জানায়, নিহত প্রশান্ত এই অঞ্চলে খেতমজুরের কাজ করতো। গত কয়েক মাস আগে সে এই এলাকায় কাজ করার জন্য আসে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার পরিবারে খবর পাঠানো হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত