বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
রবিবার সকাল সাড়ে ৯টায় বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মীর্জাপুরের কাছে যমুনাপাড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- শেরপুর উপজেলার শেরুয়া গ্রামের সুলতান মাহমুদের স্ত্রী নীলা খাতুন (৩৫) এবং ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের জীবন সাহার মেয়ে অর্পিতা সাহা (২০)।
থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রী নীলা খাতুন ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় অর্পিতা সাহা মারা যান।
শেরপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে।
