সেপ্টেম্বর-অক্টোবরে নতুন মৌসুম শুরুর লক্ষ্য বাফুফের

আপডেট : ১৭ মে ২০২০, ০৯:৩৬ পিএম

করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ ফুটবল মৌসুমের বাকি অংশ বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রবিবার বাফুফের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। চলতি মৌসুম বাতিল ঘোষণা হওয়ায় পরবর্তী মৌসুম কবে মাঠে গড়াবে সেই প্রশ্ন আসছে।

বাফুফের আশা সেপ্টেম্বর-অক্টোবরে ২০২০-২১ মৌসুম শুরু করার। তবে সব কিছু নির্ভর করবে দেশে করোনাভাইরাস পরিস্থিতির ওপর।

রবিবার নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি।

এক প্রশ্নের উত্তরে কিংবদন্তি এই ফুটবলার বলেন, ‘সবকিছু নির্ভর করছে করোনার ওপর। এটা যদি স্বাভাবিক অবস্থায় আসে, অবশ্যই আপনারা জানতে পারবেন। তবে আমরা আশা করতে পারি, করোনা দ্রুতই নিয়ন্ত্রণে আসবে। আমরা এর থেকে কাটিয়ে উঠব এবং ভালো অবস্থার দিকে যাব। সেটি যদি হয় তাহলে আমরা অক্টোবরের দিকে প্ল্যান রাখছি। ২০২০-২১ এর পেশাদার লিগ সেপ্টেম্বর-অক্টোবরে শুরু করতে পারি।’

আরো পড়ুন:

স্থগিত লিগসহ মৌসুমই বাতিল ঘোষণা

বাতিল মৌসুমে খেলোয়াড়দের পারিশ্রমিকের কী হবে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত