কক্সবাজারে আরও এক রোহিঙ্গাসহ ২২ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৭ মে ২০২০, ১০:২৭ পিএম

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে আরো এক রোহিঙ্গাসহ নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৯০ জন।

রবিবার কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৮৪ জনের নমুনা পরীক্ষায় এদিন করোনা শনাক্ত হয়েছে ২২ জনের। এছাড়া আরও একজনের ফলোআপ রোগীর করোনা পজিটিভ এসেছে। বাকি ১৬১ জনের রিপোর্ট 'নেগেটিভ' পাওয়া যায়।

নতুন করোনা শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, পেকুয়া উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ৪জন, রোহিঙ্গা শরনার্থী ১জন, বান্দরবানের লামা উপজেলায় ১জন এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৬ জন।

জেলায় এ পর্যন্ত একজন রোগী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী। এছাড়া, মোট ৩৩ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত