কিশোরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৭ মে ২০২০, ১১:২২ পিএম

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রফিকুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুর ২টার দিকে ভর্তি হওয়ার পর বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া রফিকুল ইসলাম জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের করফু মিয়ার ছেলে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে খুবই সংকটাপন্ন অবস্থায় রফিকুল ইসলামকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার তীব্র শ্বাসকষ্ট, কাশি ও জ্বর ছিল। চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করেছেন। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মো. মুজিবুর রহমান আরো জানান, মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর করোনাভাইরাসে তার মৃত্যু হয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত