দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করার এখনই সময়: মির্জা আজম

আপডেট : ১৮ মে ২০২০, ০৩:৪৩ পিএম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, করোনার এই সংকটে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও কর্মহীন দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে। দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করার এখনই উত্তম সময়।

সোমবার দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর সৌজন্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় সংবাদপত্র হকার্স, মোটরসাইকেল মেকানিকসহ পৌর এলাকার এক হাজার দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

তিনি বলেন, করোনা সংকটের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়, দুস্থ মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া নিশ্চিত করে যাচ্ছেন।

তিনি প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নিম্ন আয়ের ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে বিতরণের উদ্যোগ নিয়েছেন এবং ইতিমধ্যেই মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তা বিতরণও শুরু করেছেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএস মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত