পটুয়াখালীতে আম্পানে বিধ্বস্ত ৮ কিমি বেড়িবাঁধ

আপডেট : ২১ মে ২০২০, ০১:৪৭ পিএম

সুপার সাইক্লোন আম্পানের আঘাতে প্রবল জলোচ্ছ্বাসে পটুয়াখালীর ৮ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া জেলার সকল উপজেলাতেই বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

image

এর মধ্যে সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ভাজনা, দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের বুরিরকান্দা এলাকার বাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কলাপাড়ার লালুয়া ইউনিয়নের সিডরে বিধ্বস্ত বেড়িবাঁধ আরো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া রাঙ্গাবালী চর মোন্তাজের চর আন্ডা, সদর ইউনিয়নের মাঝের চর ও কাউখালী, চালিয়াতাবুনিয়ার বেশ কয়েক জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধের তথ্য-উপাত্ত সংগ্রহ করে দ্রুত তা মেরামতের জন্য কাজ শুরু করা হয়েছে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহম্মদ হাসানুজ্জামান জানান, জেলায় মোট আট কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জলোচ্ছ্বাসে উপকূলের অনেক এলাকার বাঁধের উপর থেকে পানি প্রবাহিত হয়।

এ সময় বিপদসীমার ১৭৬ সেন্টিমিটার (প্রায় ৬ ফিট) উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত