করোনায় সাবেক অতিরিক্ত সচিব তৌফিকুলের মৃত্যু

আপডেট : ২২ মে ২০২০, ০৩:০৬ পিএম

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তথ্য কমিশনের সাবেক অতিরিক্ত সচিব তৌফিকুল আলমের (৫৯) মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় ঢামেক হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর তিনি এপ্রিলের প্রথমে ঢামেক করোনা ইউনিট চালুর পরপরই এখানে ভর্তি হন। তখন থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সকাল ১০টায় তার মৃত্যু হয়।

ঢামেক পরিচালক আরও জানান, তৌফিকুল আলম তথ্য কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত