স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত

আপডেট : ২২ মে ২০২০, ০৫:৪৮ পিএম

করোনাভাইরাস এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

বিষয়টি নিশ্চিত করে শরীফ মাহমুদ অপু ইউএনবিকে বলেন, ‘আমার জ্বর হলে প্রথমে টেস্ট করি তাতে ডেঙ্গু পজেটিভ আসে। পরে পুলিশের তত্ত্বাবধানে শের-ই-বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে করোনা টেস্ট করলে বৃহস্পতিবার করোনা পজেটিভ আসে।’ 

তিনি ধানমন্ডির বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন বলে জানান।

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিয়মিত অফিস করতাম। পাশাপাশি করোনা পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত করোনাভাইরাস প্রতিরোধে আইশৃংখলা সহায়তা সংক্রান্ত সমন্বয় সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত