করোনা আক্রান্ত আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল

আপডেট : ২৩ মে ২০২০, ০৬:৩১ এএম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হিমাংশু লাল জানান, গত বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্মীরা বাসায় গিয়ে আওয়ামী লীগ নেতা নাদেলের নমুনা সংগ্রহ করেন। বৃহস্পতিবার রাতে ওই কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি আরও জানান, নাদেল বর্তমানে তার বাসায় আইসোলেশনে আছেন। তিনি এখন সুস্থ আছেন।

এদিকে সিলেট আওয়ামী লীগ সূত্র জানায়, করোনাভাইরাসেনর কোনো উপসর্গ শফিউল আলম চৌধুরী নাদেলের মধ্যে নেই। বৃহস্পতিবারও তিনি ত্রাণ বিতরণ করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত