বিএনপির পুনর্গঠন কার্যক্রম ২৫ জুন পর্যন্ত স্থগিত

আপডেট : ২৩ মে ২০২০, ০৬:৩৯ এএম

করোনা পরিস্থিতিতে বিএনপির দেশব্যাপী সব পর্যায়ের চলমান কমিটি ও পুনর্গঠনের সাংগঠনিক কার্যক্রম দ্বিতীয় দফায় ২৫ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। গতকাল শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

তিনি বলেন, এর আগে করোনাভাইরাসের কারণে বিএনপির পুনর্গঠন কার্যক্রম ২৫ মে পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের রোগী ধরা পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত