করোনায় আক্রান্ত পাকিস্তানের সাবেক ক্রিকেটার

আপডেট : ২৪ মে ২০২০, ০৪:৫০ পিএম

এবারের ঈদে খুব বাজে সময়ে পড়লেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার তৌফিক উমর। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

কভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই সাবেক ওপেনিং ওই ব্যাটসম্যান নিজ বাড়িতে সেলফ কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

অথচ করোনাভাইরাস টেস্ট দেওয়ার সময় হালকা মাথাব্যথা ছাড়া এতে আক্রান্ত হওয়ার তেমন কোনো লক্ষণ ছিল না তৌফিকের। চতুর্থ ক্রিকেটার হিসেবে করোনায় আক্রান্ত হলেন তিনি।

এর আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ, স্কটল্যান্ডের মাজিদ হক ও দক্ষিণ আফ্রিকার সোলো এসকুয়েনি’র করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

তৌফিক বলেন, “হালকা অসুস্থতা বোধ করায় গত রাতে আমি টেস্ট করাই। রেজাল্ট এসেছে পজিটিভি। আমার লক্ষণগুলো জোরালো না।”

৩৮ বছর বয়সী তৌফিক ওমর পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪টি টেস্ট ও ২২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডে জুনিয়র সিলেক্টর হিসেবে কাজ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত