মোংলা বন্দরে ঈদের প্রধান জামাত সোমবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে পৌর কেন্দ্রীয় বাজার জামে মসজিদে।
প্রধান এ জামাতে ঈদের নামাজ আদায় করেন পৌর মেয়র মো. জুলফিকার আলী ও বিশিষ্টজনসহ পৌরবাসী।
এ সময় পৌর মেয়র জুলফিকার আলী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকলকে সামাজিক দূরত্ব এবং করোনাভাইরাসের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।
করোনাভাইরাসের কারণে নানা ধরনের বিধি-নিষেধ থাকায় নিয়ম মেনেই মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। দোকানপাট, হোটেল-মোটেল বন্ধ থাকায় লোকজন নামাজ আদায় করেই যে যার বাড়িতে চলে যান।
