করোনা পরিস্থিতিতে মধ্যে ভারতে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু হয়েছে। টানা দুই মাস পর সোমবার থেকে দেশটির বেশ কয়েকটি রাজ্যে বিমান পরিষেবা চালু হয়।
এনডিটিভি জানায়, গতকাল ৫৮ হাজারেরও বেশি যাত্রী ফ্লাইটে চড়ে যাতায়াত করেছেন। তবে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই উড়াল দেয় বিমানগুলো। এর ফলে প্রতিটি ফ্লাইটে নেয়া হয়েছে মাত্র এক তৃতীয়াংশ যাত্রী।
ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি বলেন, ‘প্রথম দিন ৮৩২টি ফ্লাইটে মোট ৫৮ হাজার ৩১৮ জন যাত্রী মধ্যরাত পর্যন্ত নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা হন।
ধীরে ধীরে বিমানের সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি।
তবে নতুন বিধিনিষেধ মানতে গিয়ে মুম্বাই ও চেন্নাইসহ বড় বড় বিমানবন্দরগুলোতে বিমান চলাচলে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ভারতে মঙ্গলবার পর্যন্ত ১ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ৩০৭ জন
