মানবাধিকার কর্মী নূর খান লিটন করোনায় আক্রান্ত

আপডেট : ৩০ মে ২০২০, ১২:৫৮ এএম

আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী নূর খান লিটন করোনায় আক্রান্ত।

শুক্রবার তিনি দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান জ্বর, গলা ব্যাথাসহ উপসর্গ দেখা দেওয়ায় বৃহস্পতিবার নমুনা দেন। রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ আসে।

তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত