রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষায় পারমাণবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা ব্যবস্থা সেল (এনএসপিসি), বাংলাদেশ সেনাবাহিনী এবং রাশিয়ান পিপিএস কোম্পানি জেএসসি ইলিরনের মধ্যে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন অন (ইপিসি) চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে ভিডিও টেলি কনফারেন্সের এই চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শফিকুর রহমান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।
×
