দাউদকান্দিতে হৃদয় (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর সেন্দি এলাকার তাসফিন সিএনজি রিফুয়েলিং স্টেশনের পশ্চিম পাশে জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রাজ্জাক হৃদয় দাউদকান্দ পৌরসভার গাজীপুর গ্রামের আব্দুল মতিন মিন্টু মিয়ার ছেলে।
তিনি ওই পাম্পে নজেলম্যান পদে কর্মরত ছিলেন বলে ম্যানেজার তাজুল ইসলাম জানান।
তিনি বলেন, পাম্পে নজেলম্যান পদে দুই বছর কর্মরত। গতকাল দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ডিউটি থাকলেও ৮টায় হিসাব বুঝিয়ে দিয়ে চলে যায়।
নিহতের বাবা আব্দুল মতিন বলেন, সোমবার রাতে বাড়িতে না আসায় বিভিন্ন বন্ধুবান্ধবের বাড়ি খোঁজ নিয়ে কোথাও পাইনি। সোমবার সকালে পাম্পের পশ্চিম পাশে জমিতে ছেলের লাশ পাই। আমার ছেলের কারো সাথে শত্রুতা আছে বলে আমার জানা নাই।
দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক আজম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের চোখে, মুখে এবং মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
