ছেলেকে খুন করে লাশ গোয়াল ঘরে লুকিয়ে রাখল সৎমা

আপডেট : ০১ জুন ২০২০, ১২:০১ পিএম

কুমিল্লার চান্দিনায় সৎমায়ের হাতে খুন হয়েছে ৯ বছরের আরাফাত হোসেন। রবিবার রাতে গোয়ালঘর থেকে তার লাশ ‍উদ্ধার করা হয়।

আরাফাত তীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং তীরচর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার সকাল থেকে নিখোঁজ হয় আরাফাত। তাকে সন্ধ্যা পর্যন্ত কোথাও খুঁজে না পেয়ে পুলিশকে জানানো হয়। আরাফাতের সৎমায়ের আচরণ সন্দেহজনক মনে হয় বাড়ির লোকজনদের কাছে।  

আরাফাতকে খোঁজার একপর্যায়ে রবিবার রাতে বাড়ির গোয়ালঘরে সৎমাকে কিছু একটা করতে দেখে স্থানীয়রা ও বাড়ির লোকজনের সন্দেহ হয়। গোয়ালঘরে গিয়ে শিশুটির মৃতদেহ খড় ও আবর্জনা দিয়ে ঢেকে রাখা অবস্থায় দেখতে পায় তার স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল জানান, শিশু আরাফাতের মৃতদেহ গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত