এসএসসিতে মতলব উপজেলার সেরা তোফাজ্জল হোসেন ঢালী হাই স্কুল

আপডেট : ০১ জুন ২০২০, ১১:০৪ পিএম

চাঁদপুরের মতলব উপজেলার আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী হাই স্কুল চলতি বছর এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য লাভ করেছে। 

১৫৮ পরীক্ষার্থীর মধ্যে ১৫৭ জন উত্তীর্ণ হয়েছে এ স্কুল থেকে। পাশের হার শতকরা ৯৯ দশমিক ৩৭। যা মতলব উপজেলার মধ্যে সর্বোচ্চ। 
এর মধ্যে জিপিএ-৫ (এ+) পেয়েছে ৩১ জন। গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ৫ জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৯ জন আর মানবিক বিভাগ থেকে দু'জন। 

অন্যান্য যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে গ্রেড 'এ' পেয়েছে ৬৪, গ্রেড 'এ' (-) ৬০ এবং গ্রেড 'বি' পেয়েছে দু'জন। 

প্রতিষ্ঠার পর থেকে চাঁদপুর জেলায় একটি অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সফলতা দেখিয়ে আসছে আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী হাই স্কুল। স্কুলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ইউএস-বাংলা গ্রুপের অন্যতম পরিচালক জনাব আলমগীর হোসেন ঢালী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত