ফরিদপুরে এসএসসিতে ফেল করায় দুই শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ০২ জুন ২০২০, ০২:৫২ পিএম

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফরিদপুরের ভাঙ্গায় উপজেলায় দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

সোমবার রাতে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পশ্চিম সদরদী গ্রামের ইউসুফ মাতুব্বরের মেয়ে মিতু আক্তার (১৭) নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

মিতু স্থানীয় রায়পাড়া সদরদী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানান তার বাবা ইউসুফ মাতুব্বর।

তিনি বলেন, গত বছর গণিত বিষয়ে ফেল করে মিতু পুনরায় ঐ বিষয়ে এবার পরীক্ষা দেয়, কিন্তু প্রকাশিত ফলাফলে এবাও ফেল আসে।

এছাড়াও রবিবার এসএসসি পরীক্ষায় একই স্কুলের (রায়পাড়া সদরদী উচ্চ বিদ্যালয়ের) শিক্ষার্থী সামান্তা আক্তার পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত না করার আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উভয় ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত