নাটোরে আট বছরের এক শিশুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার বাড়ি নাটোর লালপুর উপজেলার উত্তর লালপুরে।
শিশুটি গত ২৫ মে ঢাকা থেকে গ্রামের বাড়ি লালপুরে বেড়াতে এসেছে। এ নিয়ে নাটোরে মোট আক্রান্তের সংখ্যা ৫৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১০ জন পুরোপুরি সুস্থ হয়েছেন।
সোমবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনায় আক্রান্ত শিশুটি তার পরিবারের সাথে গত ২৫ মে ঢাকা থেকে লালপুর গ্রামের বাড়িতে বেড়াতে আসে। শরীরের জ্বর দেখা দিলে ২৮ তারিখে তার নমুনা সংগ্রহ করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগের করোনা ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়।
সন্ধ্যায় সিভিল সার্জন অফিসে প্রথমে ফোনে ও পরে ইমেইলে শিশুটির করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করা হয়।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি জানান, আক্রান্ত শিশুটির সংস্পর্শে যারা এসেছিলেন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া ওই বাড়িটি লকডাউন করা করা হয়েছে।
