সোনাগাজীতে জলদস্যু সর্দার বোমা সিরাজ গ্রেপ্তার

আপডেট : ০২ জুন ২০২০, ০৪:০৭ পিএম

সোনাগাজীর উপকূলীয় অঞ্চলের ত্রাস জলদস্যু সর্দার বোমা সিরাজকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই নওশের কোরেশীর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চরদরবেশ ইউনিয়নের জমাদার বাজার থেকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার দুপুরে বোমা সিরাজকে পুলিশ ফেনী আদালতে প্রেরণ করেছে।

বোমা সিরাজ চরশাহাভিকারী গ্রামের বজলের রহমানের ছেলে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, বোমা সিরাজ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই বিস্ফোরক, অস্ত্র, অপহরণ, প্রতারণাসহ ১৩ মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কয়েক বছর তিনি  পালিয়ে থাকলেও করোনার প্রাদুর্ভাবের সুযোগে এলাকায় ফিরে এসে পুনরায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করে।

স্থানীয়রা জানায়, পদপদবীতে না থাকলেও বোমা সিরাজ যুবদলের রাজনীতির সাথে জড়িত। স্থানীয় আওয়ামী লীগের সাথে তার বাহিনীর সংঘর্ষের পর গত ৯৭ সালে চরদরবেশ ইউনিয়নের চানমিয়ার দোকান এলাকায় বোমা তৈরির সময় বিস্ফোরণে তিনি গুরতর আহত হন। সেসময় তার হাতে কয়েকটি আঙুল উড়ে যায়। তারপর থেকে তিনি বোমা সিরাজ নামে পরিচিত হয়ে উঠে। পরে চরছান্দিয়া ও চরদরবেশ ইউনিয়নের উপকূলীয় অঞ্চলে জলদস্যু বাহিনী গড়ে তোলে তার নেতৃত্ব দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ভাগিনা কালাম নিহত হয় ও জসিম বন্দুকযুদ্ধে পা হারালে সিরাজ প্রাণ রক্ষার্থে পালিয়ে যায়।

এদিকে তাকে গ্রেপ্তারে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তাদের নগদ টাকা পুরস্কার দেন ওসি সাজেদুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত