ডিএসসিসির মেয়রের প্রথম বোর্ড সভা

সিটি করপোরেশনকে গর্বের প্রতিষ্ঠান করার অঙ্গীকার

আপডেট : ০৩ জুন ২০২০, ০৬:০৮ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘ঢাকাবাসীর কাছে আমাদের যে দায়বদ্ধতা তা সবাই নিষ্ঠা নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করলে সব সংকট মোকাবিলা করে করপোরেশনকে আস্থা ও গর্বের সংগঠনে পরিণত করতে সক্ষম হব।’ ঢাকাবাসীর কাছে দেওয়া ওয়াদা পূরণে করপোরেশনের কাউন্সিলররাই তার পথচলার প্রধান সঙ্গী হিসেবে উল্লেখ তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) থেকে আমাদের নবযাত্রা শুরু হলো। শুরু হলো নবসূচনা। আমাদের কার্যক্রমের মাধ্যমেই ঢাকাবাসী এর প্রতিফলন দেখতে পাবে।’

গতকাল মঙ্গলবার নগর ভবনে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত করপোরেশনের প্রথম সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এখন থেকে করপোরেশনের সব কাজে কাউন্সিলরদের সম্পৃক্ত করা হবে এবং ঢাকাবাসীর কল্যাণে যা কিছু করা হবে, যেসব সিদ্ধান্ত নেওয়া হবে তা তাদের নিয়েই করা হবে এবং তার বাস্তবায়ন করা হবে।

এই করোনা পরিস্থিতি মোকাবিলা করে প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আমরা উন্নত ঢাকা গড়ার ভিত্তি রচনা করে যাব। এজন্য বছরে ৩৬৫ দিন ১২ মাস ২৪ ঘণ্টা আমাদের কাজ করে যেতে হবে। আজ থেকে করপোরেশনের দরজা আপনাদের জন্য খোলা। আপনারা সরসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত