ফেনীতে করোনা শনাক্ত বেড়ে ১৮৯, আক্রান্ত বেশি সদর-দাগনভূঞায়

আপডেট : ০৩ জুন ২০২০, ১১:০২ এএম

ফেনীতে আরও ১৪ জনের দেহে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন আরও দুজন।

মঙ্গলবার রাতে জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৮০টি নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। সেখানে ১৪ জনের করোনা পজিটিভ আসে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আক্রান্তদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানান, জেলায় পর্যন্ত এখন পর্যন্ত ১৮৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে সর্বাধিক আক্রান্তের সংখ্যা ফেনী সদর ও দাগনভূঞা উপজেলায়। এ দুটি উপজেলায় আক্রান্তের সংখ্যা শতাধিক।

সূত্র আরও জানায়, জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। এদের মধ্যে সদরে ২০ জন, সোনাগাজীতে ৮ জন, ছাগলনাইয়ায় ১৩ জন, দাগনভূঞায় ১০ জন, পরশুরামে ৬ জন ও ফুলগাজীতে ৪ জন।

প্রাণঘাতী করোনা ভাইরাসে জেলায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের বাড়ি ফেনী সদর উপজেলায় ও অন্য দুজন সোনাগাজী উপজেলার বাসিন্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত