‘কোণঠাসা’ টুইটারের নতুন চেয়ারম্যান প্যাট্রিক

আপডেট : ০৩ জুন ২০২০, ১১:১২ এএম

গুগলের সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা প্যাট্রিক পিকেচকে বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান টুইটার।

প্যাট্রিক ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত গুগলে কাজ করেন। বছর দুই বাদে টুইটারের ডিরেক্টর বোর্ডে যোগ দেন। এবার সেখান থেকে চেয়ারম্যান।

প্যাট্রিক এমন সময় বোর্ডের চেয়ারম্যান হলেন, যখন ট্রাম্প প্রশাসনের চাপে রীতিমতো কোণঠাসা টুইটার। মার্কিন প্রেসিডেন্টের কয়েকটি টুইটে ফ্যাক্ট-চেকিং লিংক যোগ করায় প্রতিষ্ঠানটি বিপাকে পড়েছে।

প্যাট্রিক পিচেট এই অবস্থায় কোম্পানির শক্তি এবং স্থায়িত্ব বাড়িয়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন, ‘আমি মনে করি টুইটারের প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার এখনই সময়।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘কোম্পানির স্থায়িত্ব বাড়াতে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, আমি তা এগিয়ে নিতে চাই।’

প্যাট্রিককে দায়িত্ব দেয়া হয়েছে ওমিদ করডেস্তানির জায়গায়। তিনিও গুগলের সাবেক কর্মকর্তা।

নেতৃত্ব বদলের বিষয়টিকে করডেস্তানি ইতিবাচক হিসেবে মন্তব্য করেছেন, ‘আমি মনে করি নেতৃত্ব পরিবর্তনে টুইটারের নতুন সব নীতিমালা আরও শক্তিশালী হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত