পটুয়াখালীতে করনো উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২০, ১২:২৯ পিএম

পটুয়াখালীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাবু লাল নামে ৬০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।

তিনি জানান, নিহত ওই ব্যক্তি সদর উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা এবং শহরের নিউ মার্কেট এলাকার ঔষুধ ব্যবসায়ী। কভিড-১৯ প্রটোকলে তার সৎকার করা হবে।

এদিকে সদর উপজেলার আউলিয়াপুরে এক যুবক ও কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে এক গৃহবধূর শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত-৬৫। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। আক্রান্ত ওই যুবক ও গৃহবধূর বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত