স্বাস্থ্যবিধি মানার বালাই নেই চাঁদপুর লঞ্চঘাটে

আপডেট : ০৩ জুন ২০২০, ০২:১৯ পিএম

চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু হওয়ার চতুর্থ দিনেও স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে দেখা যায়নি যাত্রীবাহী লঞ্চগুলোতে। যাত্রীদের চাপ গত তিন দিনের তুলনায় কিছুটা কমলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করা যায়নি। যাত্রী কমলেও স্বাস্থ্যবিধি মেনে চলার চিত্রে কোন পরিবর্তন ঘটেনি।

বুধবার সকাল থেকে চাঁদপুর ঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে যাত্রীদের মাঝে সামাজিক দূরত্ব তেমন একটা ছিল না। অন্তত পক্ষে ৩ ফুট দূরত্ব বজায়ে রেখে যাত্রী পরিবহনের কথা থাকলেও মানা হয়নি সেই নির্দেশনা। বসার সিট ফাঁকা না রেখেই গায়ের সাথে গা মিলিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে লঞ্চগুলোতে।

তাছাড়া যাত্রীদের স্বাস্থ্য পরিক্ষা করার জন্য নেই থার্মাল স্ক্যানারসহ কোন ধরনের জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে যাত্রীরা যাত্রা করছেন লঞ্চে করে। তাছাড়া যাত্রীদের নিজেদের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবনতা লক্ষ্য করা যায়নি।

এমভি ময়ূর লঞ্চের চাঁদপুর ঘাট সুপারভাইজার আলী আজগর বলেন, গত ৩দিন দিনের তুলনায় আজ যাত্রীদের চাপ অনেকটাই কমে গেছে। আমরা চেষ্টা করছি সামাজিক দূরত্ব বজায়ে রেখে যাত্রী পরিবহনের চেষ্টা করছি। তার পরেও অনেক সময় তা সম্ভব হয়ে উঠছে না। তবে আমরা যাত্রীদের লঞ্চে উঠানোর সময় জীবাণুনাশক দ্রব্য ছিটাচ্ছি।

লক্ষ্মীপুর ও ফরিদগঞ্জ থেকে আসা ঢাকাগামী যাত্রী ই¯্রাফিল ও মনির আহমেদ বলেন, ছুটি শেষ হওয়ায় কাজে যোগ দিতে ঢাকা যাওয়া লাগছে। কিন্তু লঞ্চে এসে দেখলাম কোন ধরনের সামাজিক দূরত্ব বজায়ে রাখা হয়নি। কিন্তু বাসে যাত্রা করার সময়ও মাঝের সিট খালি রাখা ছিল। এভাবে লঞ্চ চলাচল করলে ঝুঁকি থেকেই যায়। এতে করে আমাদের মাধ্যম্যে অন্য যেকেউ করোনায় আক্রান্ত হতে পারে।

বিআইডব্লিউটি এর চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা আবুল বাশার মজুমদার বলেন, যাত্রীদের চাপ অনেকটাই কমেছে আজ। সকাল থেকে লঞ্চগুলো সময়মত ছেড়ে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে। তাছাড়া নারায়ণগঞ্জ রুটের লঞ্চগুলোও সময় মতই ছেড়ে গিয়েছে। আমরা চেষ্টা করছি যাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে।

তিনি আরো বলেন, চাঁদপুর ঘাটে জীবাণুনাশক ট্যানেল বসানোর কথা রয়েছে। তবে এখনো যন্ত্রপাতি না আসায় তা তৈরি করা সম্ভব হয়নি।

তাছাড়া যাত্রীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষনের জন্য থার্মাল স্ক্যানার নেই বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত