নাটোরের সদর উপজেলার সিঙ্গারদহ (পূর্বপাড়া) গ্রামে ওমর ফারুক মিঠু (৩২) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে নিজ বাড়ির পাশে ঘটনাটি ঘটে।
নিহত ওমর ফারুক সিঙ্গারদহ পূর্বপাড়া এলাকার আব্দুল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা মিঠুর স্ত্রীকে ডাক দেয়। এ সময় মিঠুর স্ত্রী বাইরে বেরিয়ে এসে দেখে বাড়ির বাইরে স্বামীর মৃতদেহ পড়ে আছে।
এ সময় তিনি কাউকে ঘটনাস্থলে দেখতে পাননি। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে মরদেহটি দেখতে পায়। পুলিশে খবর দিলে সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিকভাবে ধারণা ওমর ফারুককে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, আমরা এখনো ঘটনাস্থলে রয়েছি বিষয়টি তদন্ত করে দেখছি। প্রাথমিক তদন্তে শ্বাসরোধ করে হত্যা বলেই মনে হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ড বিষয়ে প্রয়োজনীয় তথ্য দেওয়া সম্ভব হবে।
