ফেনীতে মা-মেয়েসহ একই পরিবারের ৩ জন আক্রান্ত

আপডেট : ০৪ জুন ২০২০, ১০:৫৩ এএম

ফেনীতে একই পরিবারের তিনজনসহ আর্ও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার রাতে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগের নির্ভরযোগ্য সূত্র জানায়, আক্রান্তদের সবাই দাগনভূঞা উপজেলার বাসিন্দা। এদের মধ্যে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের একই পরিবারের তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে মা-মেয়ে ও নাতি রয়েছে। ওই পরিবারের আরো দুইজন ইতিপূর্বে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। অপর আক্রান্ত ব্যক্তি দাগনভূঞা পৌর শহরের বাসিন্দা। তিনি একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন।

জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, মঙ্গলবার জেলায় পর্যন্ত ২ হাজার ৬৬ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ থেকে ১ হাজার ৬৪৬ জনের প্রতিবেদন আসে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন। এদের মধ্যে সদরে ২১ জন, সোনাগাজীতে ৮ জন, ছাগলনাইয়ায় ১৩ জন, দাগনভূঞায় ১০ জন, পরশুরামে ৭ জন ও ফুলগাজীতে ৪ জন।

জেলায় এখন পর্যন্ত ১৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ফেনী সদরের ৭১ জন, ছাগলনাইয়ায় ২৪ জন, দাগভূঞায় ৫৮ জন, সোনাগাজীতে ২১ জন, ফুলগাজীতে ৭ জন ও পরশুরামে ৭ জন। অপর ৫ জন পার্শ্ববর্তী চট্টগ্রাম, মিরসরাই, চৌদ্দগ্রাম ও সেনবাগের বাসিন্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত