ঘূর্ণিঝড় নিসর্গে লন্ডভন্ড সালমান খানের বাগান বাড়ি

আপডেট : ০৫ জুন ২০২০, ০৯:০৯ পিএম

৩ জুন মহারাষ্ট্রে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় নিসর্গ। ওই দিন দুপুর ১টা নাগাদ আলিগড়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। নিসর্গ আছড়ে পড়ার পর গোটা মুম্বাই জুড়ে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়। যার কারণে সালমান খানের পানভেলের বাগান বাড়িতেও পড়ে প্রভাব।

ঘূর্ণিঝড় নিসর্গের প্রভাবে সালমানের পানভেলের বাগান বাড়ির অবস্থাও নাজেহাল হয়ে পড়ে। এবার সেই ছবি শেয়ার করলেন ইউলিয়া ভান্তুর। ইউলিয়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে বেশ কয়েকটি ছবি এবং ভিডিও শেয়ার করেন। যেখানে সালমানের বাগান বাড়ির বিভিন্ন জায়গার ছবি তুলে ধরেন তিনি। ঘূর্ণিঝড় দাপট দেখানোর পর পানভেলের বাগান বাড়ির কী অবস্থা হয়েছে, সেই ছবিই তুলে ধরেন ইউলিয়া।

এদিকে লকডাউন শেষের পর মাত্র কয়েক ঘণ্টার জন্য পানভেল থেকে ব্যান্দ্রার বাড়িতে হাজির হন সালমান খান। পানভেল থেকে ব্যান্দ্রায় হাজির হয়ে বাবা সেলিম খান এবং মা সালমা খানের সঙ্গে দেখা করে তিনি ফের বাগান বাড়িতে ফিরে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত