কমলগঞ্জে বজ্রপাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২০, ০৬:৪৮ পিএম

মৌলভীবাজাররে কমলগঞ্জে বজ্রপাতে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্র আব্দুল লতিফ (১৩) গুলের হাওর গ্রামের অনু মিয়ার ছেলে।

জানা যায়, লতিফ জমি থেকে গরু আনতে গেলে আকস্মিক বজ্রপাত হলে সে ঘটনাস্থলের জ্ঞান হারিয়ে পেলে। তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লোকজন মৃত অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত