নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক আবুল বাশার আশিককে সংগঠন থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবলীগ।
গত শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি তাদের ফেইসবুক পেইজে আপলোড করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিকতা ও সমাজবিরোধী অপরাধমূলক কর্মকান্ডে যুক্ত থাকার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় যুবলীগের গঠনতন্ত্রের ২২ এর ক ধারা মোতাবেক উপজেলা যুবলীগের সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক আবুল বাশার আশিককে যুবলীগের সব কর্মকা- থেকে অব্যাহতি দিয়ে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করার জন্য যুবলীগ নাটোর জেলা ও কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করা হলো।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান বলেন, নৈতিকতা ও সমাজবিরোধী অপরাধমূলক কর্মকান্ডে জড়িতদের যুবলীগে কোনো স্থান নেই। প্রসঙ্গত গত বৃহস্পতিবার ১৯৫টি ইয়াবাসহ আবুল বাশার আশিককে গ্রেপ্তার করে সিংড়া থানায় হস্তান্তর করে র্যাব।
