লক্ষ্মীপুরে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২০, ০২:২০ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে পৌরশহরের একটি ভাড়া বাসায় তিনি মারা যান বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়।

এছাড়া পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত কয়েক দিন ধরে প্রচণ্ড জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট ও গলাব্যথায় ভুগছিলেন। গত দুইদিন আগে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেন। গতকাল দিবাগত রাতে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট বেড়ে আজ সকালে তিনি মারা যান।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন জানান, দুই দিন আগে আমরা তার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠিয়েছি।

এরই মধ্য তার জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট ও গলাব্যথা অবস্থার অবনতি হলে আজ রবিবার সকালে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানান। এ ঘটনায় ২টি বাড়ি লকডাউনের নির্দেশনা দেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত