কক্সবাজারের উখিয়ার কুতুপালং গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মো. আলম (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে নিজ বাড়িতেই মারা যান তিনি।
মো. আলম রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং এলাকার জবুর আলমের ছেলে। পেশায় তিনি একজন দোকানদার।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, লোকটির করোনা পজিটিভ ছিল না। উপসর্গ নিয়ে মারা গেছেন। খবর পেয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের টিম পাঠিয়েছি। বিধি অনুসারে ব্যবস্থা নেয়া হচ্ছে।
জানা গেছে, মো. আলম গত কয়েক দিন ধরে জ্বরসহ অন্যান্য রোগে ভুগছিলেন। শারীরিক অসুস্থতা অবস্থায় তিনি হাসপাতালে না গিয়ে স্থানীয় ফার্মেসি থেকে চিকিৎসা করেছিলেন।
