ফরিদপুরে সর্দি, কাশি গলা ব্যথাসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার ভোরে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত ওই ব্যক্তির বয়স ৩৪ বছর। তিনি ফরিদপুর সদর উপজেলার একটি ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান বলেন, ওই ব্যক্তি করোনাভাইরাসজনিত উপসর্গ নিয়ে গত রবিবার দুপুরে হাসপাতালে এসে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে মারা যান তিনি।
পরিচালক আরও বলেন, ওই ব্যক্তি করোনাভাইরাসজনিত কারণে মৃত্যুবরণ করেছেন কিনা তা পরীক্ষা করে দেখার জন্য তার শরাীরের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি বলেন, ওই প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কোন কারণে।
